০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে কুড়িয়ে পাওয়া অস্ত্রটি উদ্ধার করল পুলিশ

মনির হোসেন, কালিহাতী থেকে | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ | |
কালিহাতীতে কুড়িয়ে পাওয়া অস্ত্র। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

অবশেষে কুড়িয়ে পাওয়া অস্ত্রটি উদ্ধার করল টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলরা পূর্বপাড়া গ্রামের আব্দুল হাইয়ের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

জানা যায়, ওই গ্রামের আব্দুল হাই ওরফে টুক্কু মাছ ধরতে গিয়ে অস্ত্রটি কুড়িয়ে পান। পরে সেটি তার কাছে রেখে দেন। কয়েকদিন পর ওই অস্ত্রটি তার নাতি জিহাদের কাছে রাখতে দেন। এর মধ্যে জিহাদের সঙ্গে তার কয়েকজন বন্ধুর মনোমালিন্য হয়। এর জেরে জিহাদ বন্ধুদের অস্ত্রটি দেখালে এলাকায় জানা জানি হয়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেনকে অবগত করেন। তিনি বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো অস্ত্রটি ফেলে দেওয়ার জন্য পরামর্শ দেয় ইউপি সদস্যকে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলরা গ্রামে মোঃ আব্দুল হাই টুক্কুর বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১ টি পূরানো মরিচা (জং) ধরা শুটার গান উদ্ধার করা হয়েছে। তবে সেটি বর্তমানে অকেজো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি