১১:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান

মাহবুবুর রহমান | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ মার্চ ২০১৭ | | ২৭২৮
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমাতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার মহাসড়কের আশেকপুর বাইপাসে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব ও পুলিশ সদস্যদের সহযোগিতায় হওয়া অভিযানের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাম্মৎ মমতাজ বেগম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও ট্রাক-পিকআপে যাত্রী পরিবহন ও বাসে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে যানবাহনের চালকদের কাছ থেকে নগদ ১৯ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি