০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২০ মণ ওজনের বুদ্ধুকে নিয়ে বিপাকে খামারী শামীম

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ জুলাই ২০২১ | |
২০ মণ ওজনের বুদ্ধু। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

কোরবানীর বাকি আর মাত্র কয়েকদিন। আর এ কোরবানীকে সামনে রেখে ২০ মণ ওজনের বুদ্ধুকে বিক্রয় (ষাঁড়) নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা লখাই গ্রামের খামারী শামীম।  

জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে আবুল কাশেম আজাদের ছোট ভাই শামীম তার নিজ বাড়িতে গড়ে তোলেন গরুর খামার। প্রায় তিন বছর পূর্বে তিনটি গাভী নিয়ে খামার ব্যবসা শুরু করেন তিনি। গত কোরবানি ঈদে একটি ষাড় গরু বিক্রি করে তিনি লাভবান হন। পর্যায়ক্রমে তার খামারে ছোট বড় মিলিয়ে ১২টি গরু ছিল। এর মধ্যে বিক্রি হয় ৪টি। বর্তমানে ৮টি গরুর মধ্যে ২টি ষাঁড় গরু রয়েছে। এ বছর কোরবানির ঈদে বিক্রয়ের চিন্তা-ভাবনা নিয়ে তিনি গড়ে তুলেছেন ২০ মণ ওজনের ষাঁড় গরু (বুদ্ধু)। যার দৈর্ঘ্য সাড়ে ৫ ফুট এবং প্রস্থ সাড়ে ৮ ফুট। কিন্তু করোনালগ্নে গরুটি বিক্রয় নিয়ে বিপাকে পড়েছেন খামারী শামীম। 

খামারী শামীম বলেন, প্রায় আড়াই বছর আগে আমার খামারের একটি গাভীর পেট থেকে একটি ষাঁড় বাছুর জন্ম নেয়। জন্মটি বুধবারে হওয়ায় বাড়ীর লোকজন আদর করে নাম দেয় বুদ্ধু। গত বছর বন্যা ও করোনার কারণে ষাঁড় গরু নিয়ে লোকসান গুনেছি। এ বছরও করোনালগ্নে যানবাহনের সমস্যা থাকার কারণে ২০ মণ ওজনের সেই বুদ্ধু নামের ষাঁড় গরুটি হাটে তোলা সম্ভব হচ্ছে না বিধায় বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। তাই অনলাইনের মাধ্যমে গরুটি বিক্রির চেষ্টা করছি।

গরুটি কত হলে বিক্রি করবেন জিজ্ঞাসায় তিনি বলেন, আমার খামারে গরুগুলো শুধুমাত্র খড় ও ঘাস খাইয়ে বড় করেছি। বুদ্ধু নামের এই গরুটি ৬ লাখ হলে বিক্রয়ের আশা আছে। গরু বিক্রির জন্য বিভিন্ন স্থানে ফোন নাম্বার (০১৭৮৮৯৪০৭৯৯) দেয়া আছে, এবার অনলাইনেই গরুটি বিক্রয়ের প্রত্যাশা করছি। প্রয়োজনে ক্রেতাকে গরু বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থাও করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহীদুল্লাহ জানান, গরুটির ছবি তুলে সম্পূর্ণ বিবরণ সহ আমাদের সাথে যোগাযোগ করলে খামারী যাতে গরুটি বিক্রি করতে পারে সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি