১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শাজাহান সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ জুলাই ২০২১ | |
শাজাহান সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযুদ্ধের সংগঠক ইতিহাসখ্যাত চার খলিফার একজন, বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম পরিকল্পক-রূপকার, প্রাক্তন মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল সভায় ঢাকা থেকে প্রধান আলোচক হিসেবে যোগদান করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

প্রধান অতিথি হিসেবে যোগদান করেন কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য ও শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ।

এসময় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে কলেজের অধ্যাপক মিলনায়তন থেকে ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক ছোহরাব আলী মিয়া, জহুরুল হক বুলবুল, শফিকুল ইসলাম শফি, এ.কে.এম আব্দুল আউয়াল, তারিকুল ইসলাম ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) রশিদুল ইসলাম রতন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি