০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে মৃত্যু ৭, শনাক্ত ১৮৬

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক জনের মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট শনাক্ত ১০ হাজার ৫১ জন। শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ। 

শনিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি জানান, শুক্রবার (৯ জুলাই) সকাল ৬ টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ৪৩৮ জনের নমুনা পরীক্ষ করে ১৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ঘন্টার শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৫১ জন। জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ২৫১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২৪ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৪ হাজার ৫২০ জন। এখন পর্যন্ত মোট ৩২ হাজার ১৭ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিল। এর মধ্যে ২৬ হাজার ৩২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলায় মোট করোনা শনাক্তের হার ২০.৩৮ ভাগ।

তিনি আরো জানান, ১ থেকে ১০ জুলাই পর্যন্ত মাত্র দশদিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরো ৩৮ জনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৫৬ জন ও উপসর্গ নিয়ে ৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ১ মাস ধরে জেলায় করোনার রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ডেলটা ধরনের করোনা শনাক্ত হচ্ছে। এ ধরণ খুব দ্রæতই একজনের কাছ থেকে অন্যজনে ছড়ায়। এ কারণে জেলায় দ্রæতই করোনার শনাক্তের সংখ্যা বাড়ছে। তাই সবাইকে সচেতন এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি