১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জরিমানা করেও ঘরে রাখা যাচ্ছে না 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলের নাগরপুরে ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে প্রশাসন জেরার মুখে, গুনতে হচ্ছে জরিমানাও। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে। আর এ লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে নাগরপুর উপজেলা প্রশাসন। প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে টহলের পাশাপাশি বিধি নিষেধ অমান্য করায় জরিমানা করলেও ঘরে রাখা যাচ্ছে না সাধারণ মানুষকে।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে সময়ের ব্যবধানে হাটে বাজারে জনসাধারণের আনাগোনা লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে মানুষ বিনা কারনে অথবা সামান্য অযুহাতে হাতে ঘর থেকে বাইরে বেড়িয়ে আসছেন। দোকানীদেরও প্রশাসনের চোখ ফাকি দিয়ে দোকান খোলার প্রবণতা লক্ষ্য করা গেছে। 

এদিকে লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে টহল অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকাল থেকে উপজেলার সদর বাজার, মামুদনগর, মোকনা, পাকুটিয়া এবং গয়হাটা ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দোকান খোলা ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় দোকানিসহ ৩০ পথচারীকে ৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাচতে হলে আমাদের সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসাধাণকে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলাতে আমরা উপজেলা প্রশাসন সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি