০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পিকআপ-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ জুলাই ২০২১ | |
দূর্ঘটনায় নিহতদের মরদেহ নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি-টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। 

শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার হাতিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন চট্টগ্রামের হালি শহরের মোরশেদের স্ত্রী ফরিদা (৩২), মেয়ে মারিয়া (১০) ও ফরিদার বড় বোন ফেরদৌস আরা (৩৫)। বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন, গাজীপুর জেলার বোড বাজার এলাকার হারেজ আলী (৪৫), গাজীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা (২০), রহিস উদ্দিনের ছেলে শাহজাহান (৪০), চট্টগ্রামের মাহবুব আলমের ছেলে মারুফ (২৫) চট্টগ্রামের মোরশেদ আলমের মেয়ে মাহি (৭)। 

পরিচয় নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম। 

তিনি জানান, ক্যান্সারের রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় আরও ৭জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি