১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনায় ৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১২১ জন মারা গেলেন। 

শনিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ছয় জন। এর আগে গতকাল শুক্রবার করোনা ও এর উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়। 

আরএমও শফিকুল ইসলাম সজিব বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে হাসপাতালে ১০৫জন ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউ ওয়ার্ডে পাঁচজন, করোনা ইউনিটে ৩৮ জন ও আইসোলেশনে ৬২জন চিকিৎসাধীন রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ১০জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ২০৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২১ জনের।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি