১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আটক পাঁচ ডাকাত রিমান্ডে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ | |
মির্জাপুর থানা। ফাইল ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পাকুল্যা-দেলদুয়ার আঞ্চলিক সড়কের পাকুল্যা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি মিনি ট্রাক, একটি চাকু ও একটি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।

বুধবার তাদের সাতদিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার মাহমুদপুর বালিয়া পলিপাড়ার সুমন্ত দাস (৩০), একই এলাকার কানাই ভরণী (২৪) ও নিপূ সমন্ত (৩০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুরের রিয়াদ হোসেন (২৪) ও ফয়সাল আহমেদ (২৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে পাকুল্যা-দেলদুয়ার আঞ্চলিক সড়কে ডাকাত দলের ১০-১৫ জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনতা টের পেয়ে টহল পুলিশে খবর দেয়। পুলিশ ও জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা ডাকাতদলের পাঁচজনকে ধরে ফেলেও অন্যরা পালিয়ে যায়। পরে জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, ডাকাত দলের সদস্যদের নামে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি