১০:১৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ জুন ২০২১ | |
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া ১৪ জনের মধ্যে ১৩ জন। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য কামনাশীষ শেখর।

অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তারা সবাই অনুভূতি ব্যক্ত করেন। 

নতুন সদস্যরা হলেন দৈনিক সকালের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মো. রাশেদ খান মেনন (রাসেল), সাপ্তাহিক জাহাজমারা’র প্রধান সম্পাদক ও নিউজ-২৪’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আতিকুর রহমান আতিক, দি এশিয়ান এইজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. মাসুদ রেজা স্বাধীন, সাপ্তাহিক জাহাজমারা’র সম্পাদক মো. গোলাম কিবরিয়া বড়মনি, দৈনিক বণিক বার্তা’র টাঙ্গাইল প্রতিনিধি মো. পারভেজ হাসান, দৈনিক সংবাদ প্রতিদিন’র টাঙ্গাইল প্রতিনিধি মো. তোফায়েল আহমেদ রনি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু কাওছার আহমেদ, ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার মো. রেজাউল করিম, সাপ্তাহিক যুগধারা’র সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক কালের স্বর’র সম্পাদক শামসুজ্জামান, দৈনিক আমাদের নতুন সময়’র জেলা প্রতিনিধি মো. আরমান কবির, দৈনিক জাগরণ’র জেলা প্রতিনিধি কাজল চন্দ্র আর্য্য ও দৈনিক টাঙ্গাইল সময়’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। 

এছাড়াও ডিবিসি নিউজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. সোহেল তালুকদার নতুন সদস্য হলেও তিনি অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবের গত ১১ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ১৪ জন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের আজ বরণ করে নেয়া হলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি