০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযাগ : যুবক গ্রেফতার

মো: নুর আলম, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ জুন ২০২১ | |
স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার শামীম হোসেন- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।

বুধবার সকালে শামীম হোসেন নামক ঐ যুবককে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়। শামীম উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের দুলাল হোসেনের পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালপুর থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শামীম বেশ কয়েকদিন ধরে উত্যক্ত করে আসছিলো। উত্যক্তের ঘটনায় অভিভাবকদের নিকট অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি ছাত্রীর বাবা। গত সোমবার সন্ধ্যায় শিশুটি পিচুরিয়া গ্রামের নানা বাড়ি থেকে বাবার বাড়ি কৃষ্ণপট্রিতে ফিরছিলো। পথে শামিম তাকে জোরপূর্বক একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

পিচুরিয়া গ্রামের মাতব্বর আব্দুস সামাদ জানান, ধর্ষকের পরিবার প্রভাবশালী। আর ধর্ষিতার বাবা দিন মজুর। তাই স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার নামে কালক্ষেপন করেন প্রভাবশালীরা।

মামলার বাদী জহিরুল ইসলাম অভিযোগ করেন, থানায় মামলা দিতে নানাভাবে বাধার সৃষ্টি করে ধর্ষকের পরিবার। পরে পুলিশে খবর দিলে গত মঙ্গলবার গভীর রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরনপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, মামলা দায়ের হওয়ার ঘন্টা চারেকের মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক শামীমকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানা হয়েছে। ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা করানোরও ব্যবস্থা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি