১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে স্কুল শিক্ষকের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত স্কুল শিক্ষক মিজানুর রহমান বাবুল (৪২) এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে কদিম খশিল্লা গ্রামের ওই মসজিদের সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইমতিয়াজ (১২), ওই মসজিদ কমিটির সভাপতি জিয়াউর রহমান, স্থানীয় আলম, লাট, নিহত বাবুলের ছোট ভাই আনোয়ার হোসেন, খশিল্লা দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি হাজী সরয়ারদী, সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন, কবরস্থান কমিটির সভাপতি হাজী শওকত আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,নিহত মিজান মাষ্টার খুব ভালো মানুষ ছিলেন । আমরা এলাকাবাসী তার হত্যাকারীদের ফাঁসির দাবী করছি । 

উল্ল্যেখ, মিজানুর রহমান বাবুলের দাদি উপজেলার উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। ওই জমিতে মাটি ভরাট করেন,জমির পাশের বাড়ির মালিক কোরবান আলীদের সাথে নিয়ে মাপ জোক করে মসজিদ নির্মান কাজ শুরু করে। মসজিদ ঘর নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভিতর জায়গা পাবে বলে দাবি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে ফালু শেখের ছেলে কোরবান,নুরু,মোংলা,আলম,কোরবান আলীর ছেলে ফজলু ইট পাটকেল দিয়ে ডিল ছুড়তে থাকে। এক পর্যায়ে মিজানুর রহমান বাবুলের মাথায় সাবল দিয়ে আঘাত করে। লাবু ও জাহিদ এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালে পাঠায়। সেখান থেকে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
এব্যাপারে নিহতের চাচা জিয়া বাদি হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুল হক জানান আসামীদের গ্রেপ্তারের চেষ্টা 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি