০৪:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে পুকুর খননের নামে বিক্রি হচ্ছে মাটি, নষ্ট হয়ে গেছে রাস্তা-ঘাট

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের নামে অবাধে বিক্রি করা হচ্ছে মাটি। এতে করে নষ্ট হয়ে গেছে ওই এলাকার কাচাঁ রাস্তা-ঘাটগুলো। বিপাকে পড়েছেন ওই রাস্তার চলাচলকারীরা। উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের হাবিবুর রহমান হবি তিনি তার ফসলি জমিতে পুকুর খননের নামে মাটিগুলো বিক্রি করছেন। 

মাটিগুলো কিনে নিয়েছে উপজেলার সোলাইমান নামের এক মাটি ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেন সোলাইমানের ট্রাক্টর চালক মফিজ উদ্দিন। তিনি জানান, এখান থেকে বেশ কিছুদিন যাবত মাটি কেটে ধনবাড়ীর বিভিন্ন জায়গায় ট্রাক্টর প্রতি কমপক্ষে হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। আমরা ৬/৭ জন চালক মাটিগুলো পরিবহণ করছি।

এদিকে ওই এলাকাবাসী জানান, ৬ চাকার ট্রাক্টরে করে মাটিগুলো পরিবহণের কারণে ওই রাস্তা নষ্ট হয়ে গেছে। রাস্তা দিয়ে হেঁটে চলাচল করা দায় হয়ে পড়েছে। ছোট-ছোট ছেলে-মেয়েরা ট্রাক্টরের ভয়ে রাস্তায় যেতে পারে না এবং কি ট্রাক্টরগুলো যখন যায় বিকট শব্দ হয়। এনিয়ে আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। এরআগে রাস্তাঘাট মেরামত করা হয়েছিলো। 

ধনবাড়ী চৌরাস্তা হয়ে কয়ড়া রোডের মুশুদ্দি বাজার রাস্তার চলাচলকারীরা জানান,  ট্রাক্টরের কারণে এ রাস্তায় চলাচলা করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। যেভাবে ট্রাক্টরগুলো তেড়ে আসে মনে হয় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন এ ব্যাপারে জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি