১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মানা হচ্ছে না লকডাউন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন মানছে না সাধারণ মানুষ। 

এক সপ্তাহের লকডাউনের ১ম দিন সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলাব্যাপী গণপরিবহন চলছে, দোকানপাটও রয়েছে খোলা। ঠিকমতো স্বাস্থবিধিও মানা হচ্ছে না। 

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে সাত দিনের লকডাউন কার্যকর হয়েছে সোমবার ভোর ৬টা থেকে। কিন্তু দিনের শুরুতেই উপজেলার কোনো এলাকাতেই তা মানতে দেখা যায়নি।

সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মূল সড়কের পাশের বিপণিবিতানগুলো বন্ধ থাকলেও অলিগলিতে থাকা দোকানপাট প্রায় সবই খোলা। সড়কে বাস চলতে দেখা না গেলেও স্বাভাবিকভাবেই চলছে রিকশা, সিএনজি অটোরিকশাসহ ব্যক্তিগত যানবাহন।

সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি কোথাও এবংকি স্বাস্থ্যবিধির তোয়াক্কা করতেও দেখা যায়নি বেশির ভাগ মানুষকে। রাস্তায় চলাচল করতে দেখা গেছে অগণিত মানুষকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা বলেন, সচেতনতার জন্য যতটুকু প্রয়োজন সবজায়গায় আমরা মাইকিং করেছি। আমাদের মোবাইল টিম মাঠে আছে। তারা জনগণকে সচেতন করছে। লকডাউনের আজ প্রথম দিন থাকায় আমরা একেবারে কঠোর অবস্থানে যাইনি। মানুষ কে সচেতন করছি। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা কঠোর অবস্থানে যাবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি