১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষা চালুর আশা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী ১০ দিনের মধ্যে করোনাভাইরাস শনাক্তকরণের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন চালু করা হবে। ইতিমধ্যে এই মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা করোনা সংক্রমণ ও প্রতিরোধ কমিটির সভায় এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থাপিত ৫০ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিটের পাশাপাশি প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড–১৯ রোগীদের চিকিৎসাসেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনাভাইরাসে সংক্রমিতদের জন্য ১০টি শয্যা এবং করোনা উপসর্গ থাকা রোগীদের জন্য পাঁচটি শয্যা বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়। এ ছাড়া জেলায় কিডনি জটিলতায় আক্রান্ত কোভিড–১৯ রোগীদের ডায়ালাইসিসের জন্য শহরের একটি বেসরকারি ক্লিনিকের ডায়ালাইসিস মেশিন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় করোনা সংক্রমণ ও প্রতিরোধ কমিটির সদস্যসচিব জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিঞা, ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক মো. সদর উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি