০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির অপেক্ষায় শতশত মানুষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

সোমবার থেকে সাত দিনের লকডাউন, তাই সকাল থেকে গন্তব্যে যেতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভিড় করেছেন শত শত মানুষ। তবে যানবাহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও যেতে পাচ্ছেন না অনেকেই। অন্যদিকে রয়েছে যানবাহনে অতিরিক্ত ভাড়া চাওয়ারও অভিযোগ।

রোববার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসন্ট্যান্ড এলাকায় দেখা যায় দেশের বিভিন্ন গন্তব্যে যেতে এখানে অপেক্ষমাণ শত শত মানুষ। কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। কোন একটি গাড়ি দাঁড়ালেই তাতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। পরিবহণগুলোতেও মানা হচ্ছে না একসিট খালি রাখার বিধিনিষেধ। গাদাগাদি করে অতিরিক্ত যাত্রি পরিবহন করছে অধিকাংশ গণপরিবহণ।

যাত্রীরা জানান, তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করেও তারা নির্দিষ্ট গন্তব্যের যানবাহন পাচ্ছেন না। আর পেলেও কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অতিরিক্ত মানুষের চাপে সংক্রমণের ঝুঁকিও বেড়ে গেছে বহুগুণ।

এবিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মানাতে নিয়মিতই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি