১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

দ্বিতীয় ধাপে আবারো করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে জরিমানা করাসহ পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে গোপালপুর উপজেলা প্রশাসন।

পৌরশহরের বিভিন্ন জনবহুল এলাকায় (৩ এপ্রিল) শনিবার  দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে, কয়েকজনকে পথচারী ও ব্যবসায়ীকে মাস্ক পরিধান না করার অপরাধে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে, উপজেলা নির্বাহি অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো.পারভেজ মল্লিক। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খসরু, পৌরমেয়র রকিবুল হক ছানা, এসময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহারে সচেতনামূলক প্রচারণা এবং পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা ঘোষণা দিয়েছেন। সারাদেশের মধ্যে ১৯ জেলায় করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর মধ্যে টাঙ্গাইল জেলা অন্যতম। এমতাবস্থায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। ভাইরাসের সংক্রমণ এড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি জনগণকে সচেতন করতে উপজেলার সামাজিক সংগঠন ও মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে। 'নো মাস্ক নো সার্ভিস' নীতিও অফিস আদালতে চালু রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি