১২:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারী রাস্তা দখল করে পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে সরকারী রাস্তা দখল করে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলার ধোপাখালী ইউনিয়নে দয়ারামবাড়ী এলাকার আলমঙ্গীর হোসেনকে এ জরিমানা করা হয়। সে ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফিন বৃহস্পতিবার জানান, বুধবার (৩১ মার্চ) বিকালে এলাকাবাসীর অভিযোগে, আলমঙ্গীর হোসেন সরকারী রাস্তা দখল করে ব্যক্তিগতভাবে পুকুর খনন করে সংবাদ পেয়ে ঘনাস্থলে গিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে সরকারী রাস্তা মেরামত করার জন্য বলা হয়েছে। যদি ১৫ দিনের মধ্যে সরকারী রাস্তা মেরামত না করে দেয় তাহলে তাকে আইনি আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিএ মো. আলমঙ্গীর হোসেন ও ধনবাড়ী থানা পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি