০৩:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু রেল সেতুতে কর্মরত ৮ বি‌দেশী নাগ‌রিক ক‌রোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যমুনা নদীতে বঙ্গবন্ধু শেখ মু‌জিব রেল সেতু‌তে কর্মরত ৮ জন বি‌দেশী নাগ‌রিক ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। বি‌দেশী ছাড়াও বাংলা‌দে‌শের আ‌রো ৮জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। 

একাধিক সূত্রের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করা গেছে। 

বি‌দেশীদের ম‌ধ্যে ৬জন জাপান, একজন নেপাল ও একজন ই‌ন্দো‌নেশিয়ার নাগ‌রিক র‌য়ে‌ছে। ক‌রোনা আক্রান্তের ঘটনায় বঙ্গবন্ধু সেতুর গো‌রিলাবা‌ড়ির জে‌টি ঘাট বন্ধ ঘোষণা ক‌রে‌ছে কর্তৃপক্ষ। 

জানা যায় রেল সেতু‌তে কর্মরত বি‌দেশী ওই নাগ‌রিকরা এলেঙ্গা রি‌সোর্ট, বঙ্গবন্ধু সেতু রি‌সোর্ট (যমুনা রি‌সোর্ট) ও সেতু প্রকল্প এলাকায় বসবাস কর‌তেন। ক‌রোনা আক্রা‌ন্তের পর তা‌দের ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

বঙ্গবন্ধু রেল সেতু‌তে কাজ পাওয়া আইএইচআই ইমফা স্ট্রাকচার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইব্রাহীম হো‌সেন কোন তথ্য দি‌তে রা‌জি হন‌নি। 

বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সাইট কার্যাল‌য়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মু‌জিব রেল সেতু‌তে বি‌দেশীসহ ১৬ জন ক‌রোনায় আক্রান্ত হওয়ার খবর শু‌নে‌ছি। তারা এখন আর রি‌সো‌র্টে থা‌কেন না। 

এছাড়া রেলসেতুর দায়িত্বে থাকা একাধিক কর্তা ব্যক্তি আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন আক্রান্তদের স্পট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেইসাথে অন্যদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি