০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দদের সাথে কালিহাতী থানা পুলিশের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা সভা করেছেন টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ। শনিবার (২০ মার্চ) দুপুরে কালিহাতী থানার আয়োজনে ওসি সওগাতুল আলমের সভাপতিত্বে থানা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গনেশ সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, কালিহাতী কেন্দ্রীয় জয়কালি মন্দিরের সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন, ওসি তদন্ত রাহেদুল ইসলাম।

এসময় ওসি সওগাতুল আলম বলেন আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানগন আমন্ত্রিত অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে যোগদান করতে আসছেন।

বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করে ঘোষণা দিয়েছেন তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সে লক্ষ্যে ঐ সকল কুচক্রী মহল নানা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে । আপনারা নির্ভয়ে সতর্কতা অবলম্বন করুন আমরা আপনাদের পাশে আছি। কোন প্রকার সমস্যা হলে আমাকে ও থানাকে সাথে সাথে ফোন করে জানাবেন আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি