০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হুমায়ূন সভাপতি পিন্টু সম্পাদক

মির্জাপুরের বানাইল ইউনিয়ন আ,লীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট আনিসুর রহমান হুমায়ূন সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধি না থাকায় মাজহারুল ইসলাম তালুকদার পিন্টু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

এ উপলক্ষে শুক্রবার সকালে কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান হুমায়ূনের সভাপতিত্বে সম্মেলনের বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান খান বাবুল, আব্বাস বিন হাকিম, মাহফুজুর রহমান খান কনক, সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির যুগ্ম সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ সম্পাদক সোহেল রানা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক তাহরীম হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম সিকদার প্রমুখ বক্তৃতা করেন। 

নির্বাচনে ২৫১ জন ভোটারের মধ্যে ২৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আনিছুর রহমান হুমায়ুন ১৩৯ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি রেজাউল ইসলাম মাখন ৭৪ ভোট ও শওকত হোসেন ভেন্ডার ২৫ ভোট পান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি