০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

আমরা মাদক তৈরি করি না, লাইসেন্সও দেই না

তনয় কুমার বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮ | | ১৭
, টাঙ্গাইল :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, আমরা মাদক তৈরি করি না এবং মাদক তৈরির লাইসেন্সও দেই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যেরকম জিরো টলারেন্স দেখিয়েছে, মাদকের বিরুদ্ধেও ঠিক সেই রকমই জিরো টলারেন্স দেখিয়েছে।

বুধবার (২৮ মার্চ) টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শপথ গ্রহণ করেছিলাম আমরা দেশ থেকে জঙ্গি নির্মূল করবো। আমরা জঙ্গিদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশ থেকে জঙ্গি নির্মূল করেছি। আমরা যেমন উন্নয়নের রোল মডেল হয়েছি, ঠিক তেমনি জঙ্গি দমনের স্বার্থকতায় বিশ্বের কাছে কাছে নন্দিত হয়েছি। জঙ্গি দমনের পর আমাদের দেশে মাদকের ভয়াবহ আকার ধারণ করছে।

তিনি আরও বলেন, আজকে আমরা মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করছি। ইয়াবা নামক মাদক যোগ করে এ আইন সংশোধন করা হচ্ছে। আমরা অন্ধকার বাংলাদেশ দেখতে চাই না। আমরা মাদকমুক্ত দেশ গড়ে আলোকিত বাংলাদেশ গড়তে চাই। আমরা মাদক ব্যবসায়ীদের জীবন কঠিন করে ছাড়বো। আমরা সমাজের কাছে এদের পরিচয় করি দেবো। এরা দেশের শত্রæ, এরা সমাজের শত্রæ। মাদক ব্যবসায়ীরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংশ করবো। আমরা বাংলাদেশকে অন্ধকার অবস্থায় দেখতে চাই না। ইয়াবা ও মাদকমুক্ত করে বাংলাদেশটাকে আলোকিত করতে চাই। যারা ইয়াবার ব্যবসা করবে তাদের মৃত্যুদন্ড হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির আহŸায়ক জোয়াহেরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, ঢাকা রেঞ্জের ডি.আই.জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রাণলায়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি