০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ সপ্তাহেও উদ্ধার হয়নি মির্জাপুরে অপহরণ হওয়া স্কুল ছাত্রী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্রী অপহরণের দুই সপ্তাহ অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। গত ১মার্চ উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে অপহরণ করা হয় তাকে। 

এ বিষয়ে অপহৃত স্কুলছাত্রীর মা ৫ জনকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে অপহৃত মেয়েকে উদ্ধার করতে না পারায় পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন বলে জানা গেছে।  

মামলার বিবরণে জানা গেছে, ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে পাশ্ববর্তী দেলদুয়ার উপজেলার বর্ণি পোরাকজানী গ্রামের আব্দুল কাদেরের ছেলে হাবিব (২০) প্রেম নিবেদন করে নানাভাবে উত্যক্ত করতো। এ কথা স্কুল ছাত্রী তার মা বাবাকে জানালে বখাটে হাবিব ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণের হুমকি দেয়। সর্বশেষ গত ১ মার্চ সকাল সোয়া ৯ টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে হাবিব ও তার সহযোগি হাসু মিয়া, রমজান আলী ওরফে রিপন, সখিনা বেগম ও সোহানা বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে ফতেপুর এলাকার জনৈক নবু মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ হাঁসু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী।  

এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম মিয়া জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে অচিরেই তাকে উদ্ধার করা হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি