১২:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নিখোঁজের সাড়ে ৫ মাস পর ভ্যানচালকের কঙ্কাল উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের সাড়ে পাঁচ মাস পর শফিকুল ইসলাম (২২) নামের এক ভ্যানচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা কলেজের পাশে একটি খেতের মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মামুন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনিয়নটির নবগ্রাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শফিকুল গত বছরের ২৫ সেপ্টেম্বর ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আত্মীয়রা বাড়ির পাশে মোস্তমাপুর খেয়াঘাট থেকে চার দিন পর তাঁর ভ্যানটি উদ্ধার করে। এ ঘটনায় তাঁর চাচা শিপন মিয়া গত বছরের ৩০ সেপ্টেম্বর মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ৫ মার্চ তাঁর মা চম্পা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেন।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামুনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মাটি খুঁড়ে পুলিশ শফিকুলের কঙ্কাল উদ্ধার করে।

থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজন জড়িত রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি