১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

কালিহাতীর পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদেরকে শপথবাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক কে এম মাসুদুজ্জামান ও স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রোববার ৪র্থ কালিহাতী পৌরসভা নির্বাচন হয়। নৌকা প্রতীকে মেয়র হন উপজেলা যুবলীগ সভাপতি নুরুন্নবী সরকার।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে চায়না, ২নং ওয়ার্ডে ময়না আক্তার, ৩নং ওয়ার্ডে রেজিয়া আক্তার নির্বাচিত হন।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সিদ্দিক হোসেন, ২নং ওয়ার্ডে সোহেল রানা, ৩নং ওয়ার্ডে আবু বকর, ৪নং ওয়ার্ডে অজয় কুমার দে সরকার লিটন, ৫নং ওয়ার্ডে ফারুক হোসেন, ৬নং ওয়ার্ডে দুলাল হোসেন, ৭নং ওয়ার্ডে এনামুল হক, ৮নং ওয়ার্ডে খন্দকার সাইদুর রহমান, ৯নং ওয়ার্ডে আবদুছ ছালাম নির্বাচিত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি