০৪:২২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হযরত মুহাম্মদ (সাঃ) ব্যাঙ্গ চিত্রের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

ফ্রান্সে কার্টুন একে রাসুলে পাক হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত যুব পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। 

ডা.এসএস কাদরির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পিচুরিয়া দরবার শরীফের পীরে তরিকত শাহ্ সুফি আহমদ আলী, মওলানা ইসমাইল হোসেন, যুব পরিষদ সংগঠক সাইদুর রহমান প্রমুখ। 

আহলে সুন্নাত ওয়াল জামায়াত যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য মোর্শেদ আলম মাসুদের অনুষ্ঠান সঞ্চালনায় মানববন্ধনে জেলা গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই, শহর গাউসিয়া কমিরি সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক, গাউসিয়া কমিটি এবং দাওয়াত ইসলামীর নেতৃবৃন্দসহ করটিয়া আহমাদাবাদ শরীফ ও স্থানীয় বিভিন্ন দরবারের পীর মাশায়েকগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা হযরত মুহাম্মদকে (সাঃ)কে নিয়ে ব্যাঙ্গ চিত্র করার তীব্র প্রতিবাধ জানান এবং সকল মুসলমানকে ফ্রান্সের পন্য বর্জন করার অনুরোধ করা হয়। আন্দোলন ও প্রতিবাদের বিষয়টি সরকারীভাবে ফ্রান্সের রাষ্ট্র প্রধানকে জানিয়ে দেয়ার আহ্বানও জানান বক্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি