১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একই বরের সঙ্গে দুই বোনের বিয়ে!

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মার্চ ২০১৭ | | ৪১৩৩
, টাঙ্গাইল :

ছোট বোনের সঙ্গে বিয়ের দুদিনের মাথায় একই বরের সঙ্গে বড় বোনের বিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী গ্রামে এ ঘটনা ঘটে।

দুদিনের মাথায় একই বরের সঙ্গে দুই বোনের বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, রোববার উপজেলার প্রতীমাবংকী গ্রামের মোতালেব ভেণ্ডারের মেয়ে অলি আক্তারের (১৩) সঙ্গে ময়মনসিংহের ভালুকা উপজেলার চানপুর গ্রামের আবদুল মিয়ার ছেলে রেজাউল করিমের বিয়ে হয়। পরদিন সোমবার বৌভাত শেষে সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি আসেন রেজাউল করিম। ওই রাতেই প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় অলি আক্তার।

এদিকে রেজাউল করিম স্ত্রীকে ছাড়া বাড়ি ফিরবে না বলে সাফ জানিয়ে দেন। পরে নিরূপায় হয়ে রেজাউল করিমের সঙ্গেই অলির বড় বোন (তালাকপ্রাপ্তা) সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রী পলি আক্তারের বিয়ে দেয়া হয়।

অলি ও পলির বাবা মোতালেব ভেণ্ডার বলেন, ফিরানীর দিন আমার ছোট মেয়ে অলি পালিয়ে গেলে পরে বড় মেয়ে পলিকে ওই বরের সঙ্গে বিয়ে দেই। অলিকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি