১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে পুকুর থেকে দিনমজুরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ছবেদ আলী (৪২) নামের এক দিনমজুরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মামুদনগর ইউনিয়নের চারাবাগ গ্রামের পরশ আলীর পুকুর থেকে মৃত দেহটি উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার গোপালপুর রান্ধুনি পাড়া গ্রামের রমেজ আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার। 

এক ছেলে ও এক মেয়ের জনক ছবেদ আলী বিয়ের পর থেকে চারাবাগ গ্রামে তার মামা শ্বশুর রাইজুদ্দিনের বাড়িতে বসবাস করতেন। স্ত্রীর পরকিয়া প্রেমের কারনে সাংসারিক জীবনে স্ত্রীর সাথে তার বনিবনা ছিল না জানা গেছে।

জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের ন্যায় সে (ছবেদ) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল ৭ টার দিকে পরশ আলীর পুকুরে ছবেদ আলীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত ছবেদ আলীর কপালে ও মাথায় রক্ত ক্ষরণ হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে। এ দিকে এলাকাবাসীর ধারনা কে বা কাহারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশটি পুকুরে ফেলে গেছে । 

স্থানীয় ইউপি সদস্য জরিনা বেগম জানান, মৃত ছবেদ আলী একজন দরিদ্র কৃষি শ্রমিক। আমার জানা মতে তার কোন শত্রু ছিল না। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন ছিল দীর্ঘ দিনের। এটি নিছক দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা এনিয়ে এলাকায় গুঞ্জনের ঝড় বইছে বলেও তিনি জানান।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এ ঘটনায় নিহত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন থানায় অভিযোগ করেছেন। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি