১১:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল কেন্দ্রিয় ঈদগাঁ থেকে ১৬টি অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল কেন্দ্রিয় ঈদগাঁয়ে অবৈধ ভাবে গড়ে উঠা ১৬টি দোকান ঊচ্ছেদ করা হয়েছে। বুধবার(২৪ ফেব্রয়ারী) বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুল ইসলাম ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা ভূমি অফিসের তথ্য মতে, ১৯০৫ সালে স্থাপিত টাঙ্গাইল কেন্দ্রিয় ঈদগাঁয়ের আয়তন প্রায় ৬ একর। দীর্ঘ দিন ধরে বেশ কয়েক জন অবৈধ দখলদার চায়ের দোকান,ফাষ্ট ফুড, হারবাল সরবত সহ বিভিন্ন ধরনের দোকান খুলে ব্যবসা করে আসছিলেন। উপজেলা ভূমি অফিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরও এই সব দখলদার অবৈধ দোকানগুলো সরিয়ে নেয়নি। গত ১৮ ফেব্রয়ারী (বৃহস্পতিবার) তাদেরকে চুড়ান্ত নোটিশ দেওয়া হয়। অবৈধ দোকানদারগণ নোটিশটি আমলে না নেওয়ায়,  এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

ঈদগাঁ থেকে সদ্য উচ্ছেদ হওয়া চা দোকানি দিনেশ চৌহান বলেন, যারা ঈদগাঁয়ে দোকান করে তারা প্রায় সবাই গরীব ও হত-দরিদ্র। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে দোকান উচ্ছেদ করাতে পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়তে হবে। তিনি বলেন আশা করি, সরকার আমাদের অন্য কোথাও দোকান করার জায়গা করে দেবেন। 

এ প্রসঙ্গে টাঙ্গাইল সহকারী কমিশনার(ভূমি) মোঃ খায়রুল ইসলাম বলেন, সরকারী জমি উদ্ধারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ঈদগাঁ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে, শিশু-কিশোরদের খেলা-ধূলার জন্য মাঠটি উন্মুক্ত করা হলো। ঈদগাঁয়ের দক্ষিন পাশে সীমানা প্রাচীরের কাছে যে অবৈধ বাঁশের বাজার গড়ে উঠেছে তাও উচ্ছেদ করা হবে। আজ উচ্ছেদের মৌখিক নোটিশ দেওয়া হলো। আগামী সপ্তাহে বাঁশ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
 
এই উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যাক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি