১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণ ! অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চর দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রিপন কে আটক আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, শিশুকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

স্থানীয়রা জানান, একই গ্রামের আনিছ মন্ডলের ছেলে রিপন (১৭) ওই শিশুকে খেলনার কথা বলে তার চাচা বাতেনের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে অভিযুক্ত রিপন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে দৌড়িয়ে ধরে কালিহাতী থানাধীন মগড়া ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে।

এই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটি। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

এবিষয়ে কালিহাতী থানার ওসি তদন্ত রাহেদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে গ্রামবাসী অভিযুক্ত রিপনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি