১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ মার্চ ২০১৭ | | ২৭৩৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার উপজেলা চত্বরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ঘোষণা করেন তিনি।

এসময় তিনি বলেন, সারাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ১১৮টি গ্রামে শতভাগ বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর-ভূঞাপুর আসনের সাংসদ খন্দকার আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, বিদ্যুৎ বিভাগের উপ-প্রধান ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান খান, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, টাঙ্গাইলের বিভিন্ন পৌরসভা মেয়র, বিদ্যুৎ বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি