০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের নবনির্মিত উর্দ্ধমুখী সম্প্রসারিত ২য় ও ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। 

গতকার মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম.সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সদস্য আকরাম হোসেন কিসলু। 

বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি সভাপতি রওশন আরা খান এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আনন্দ মোহন দে এর অনুষ্ঠান সঞ্চালনায় ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন মানিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ রৌফ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী সালাউদ্দিন, বর্তমান সভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুদ। 

এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি