১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শহরের কালিপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমের উদ্যোগে মন্দির প্রাঙ্গনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এমবিবিএস ডাক্তার দ্বীপ রায়।

এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমের সভাপতি প্রদীপ কুমার রায়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতীক সূত্রধর (দিব্য)।

এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে এলাকার সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে সকালে পূজারীরা স্নান করে পবিত্র হয়ে পূজা মন্ডপে আসতে থাকেন। তারা পূজার পুরোহিতকে সহযোগিতা করেন এবং দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। এসময় করোনা ভাইরাসসহ সকল অপশক্তির প্রভাব থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি