০৪:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ভোটকেন্দ্রে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

চতুর্থ ধাপে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় ভোট চলাকালে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চার ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় দুজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহতরা হচ্ছেন-কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন (৩৮) ও পৌরসভার চামুরিয়া গ্রামের বিএনপি কর্মী মো. ইদ্রিস আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা কেন্দ্রে অবস্থানরত বিএনপি কর্মীদের সরে যেতে বললে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪-৫ নেতাকর্মী আহত হন। গুরুতর আহতাবস্থায় যুবলীগ নেতা জামাল হোসেন ও বিএনপি কর্মী ইদ্রিস আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও শহীদ সাহেদ হাজারি কলেজের অধ্যক্ষ আবু রায়হান জানান, ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। তবে কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, তিনটি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার ১২টি কেন্দ্রের ৭৪টি বুথে মোট ২৮ হাজার ৬৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে নারী ভোটার ১৪ হাজার ৬৩৯ জন এবং পুরুষ ১৪ হাজার ১৬ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি