১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

২ ফ্লাইওভার ৪ আন্ডারপাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘœ করতে দুইটি ফ্লাইওভার ও চারটি আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। 

আগামিকাল শনিবার (২৫ মে) সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভার ও আন্ডারপাসগুলো উদ্বোধন করবেন বলে টাঙ্গাইল সড়ক বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র জানান, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ ২৬টি জেলার ৯০টি রুটের বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে থাকে। দেশের ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল নির্বিঘœ করতে ২০১৩ সালে দুই লেনের এই মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নেয় সরকার। এরপর ভূমি অধিগ্রহণ ও অন্যান্য প্রক্রিয়া শেষে ২০১৬ সালে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়- যা ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা।

তবে সূত্রমতে, প্রকল্পে দুটিতে সার্ভিস লেন, ২৯টি নতুন ব্রিজ, চারটি ফ্লাইওভার ও ১৪টি আন্ডারপাস সংযুক্ত হওয়ায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এজন্য মাঝে মধ্যে মহাড়কের বিভিন্ন স্থানে যানযটের সৃষ্টি হয়। বিশেষ করে ঈদ মৌসুমে এই যানজট নিত্য বছরের ঘটনায় পরিণত হয়। ভয়াবহ এই যানজটে আটকা পড়ে ঈদে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় যানজটের আটকা পড়ে দুর্ভোগের চিত্র ছিল বর্ণনাতীত।

তবে মহাসড়কে ধেরুয়া এলাকার নির্মাণাধীন ফ্লাইওভার ও সেতুগুলোর কাজ শেষ হলে গত বছর ঈদুল-আযহা’র আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী যানচলাচলের জন্য খুলে দেয়ায় ওই ঈদে যানজটের সেই চিরচেনা চিত্র ছিল না বললেই চলে। সেই থেকে মহাসড়কের চন্দ্রা, কালিয়াকৈর, হাটুভাঙা রোড, দেওহাটা, মির্জাপুর, কুর্ণী, ধল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া, ঘারিন্দাসহ প্রায় ৭০ কিলোমিটার এলাকায় বিগত দিনে যে যানজট লেগে থাকতো তা এরই মধ্যে অনেকটা  দূর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র এবং ভুক্তভোগীরা মনে করছেন। 

টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুল এহসান জানান, আসন্ন ঈদে এই মহাসড়ক দিয়ে হাজরো মানুষের ঘরে ফেরা নির্বিঘœ করতে শনিবার সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটি ফ্লাইওভার এবং চারটি আন্ডারপাসের উদ্বোধন করবেন। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি ছাড়াও জেলার জনপ্রতিনিধি ও সরকারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

সাসেক সড়ক সংযোগ প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক মাহবুব আলম জানান, উদ্বোধনের অপেক্ষায় থাকা ফ্লাইওভার দুটি হলো কোনাবাড়ি ও চন্দ্রা। 

অপরদিকে, আন্ডার পাসগুলো হচ্ছে কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও টাঙ্গাইল সদরের ঘারিন্দা। এরমধ্যে কোনাবড়ি ফ্লাইওভারের দৈর্ঘ্য ১৬৪৫ মিটার, প্রস্থ ১৮.১ মিটার, চন্দ্রা ফ্লাইওভারের দৈর্ঘ্য ২৮৮ মিটার, প্রস্থ ১৮.১ মিটার। মির্জাপুর, কালিয়াকৈর ও ঘারিন্দা আন্ডার পাসের দৈর্ঘ্য ৪০০মিটার, প্রস্থ ১৮.১ মিটার ও দেওহাটা আন্ডার পাসের দৈর্ঘ্য ২৬০ মিটার ও প্রস্থ ১৮.১ মিটার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি