০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আড়াই কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উত্তর হুগড়া গ্রামের মরহুম বারেক মোল্লার ছেলে জামাল (৩২) ও কানো মোল্লার ছেলে হরফ আলী (২৩)।

মঙ্গলবার (৯জানুয়ারি) সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলা উত্তর হুগড়া গ্রামের মরহুম বারেক মোল্লার ছেলে জামাল (৩২)এর বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা মজুত ও বিক্রির অপরাধে জামাল (৩২) ও একই গ্রামের কানো মোল্লার ছেলে হরফ আলী (২৩) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় র‌্যাব বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি