১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে ‘করোনাকালে শারীরিক স্বাস্থ্য সমস্যা’ বিষয়ক ওয়েবিনার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩১ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে ২৯ জানুয়ারি ২০২১ তারিখ, সন্ধ্যা ৭.০০ টায় ‘করোনাকালে শারীরিক স্বাস্থ্য সমস্যা’ নিয়ে অনলাইনে পরামর্শ ও প্রশ্নোত্তর ওয়েবিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ. এস. এম সাইফুল্লাহ।

ডাঃ দলিলুর রহমান (সহযোগী অধ্যাপক, NIPS, কলকাতা) করোনাকালীন শারীরিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আনিরা মহিউদ্দিন।

অনুষ্ঠানটি কেন্দ্রের অফিসিয়াল পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী অনলাইনে সংযুক্ত থাকেন।

উল্লেখ্য, শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্র নিয়মিত ছাত্রদের উচ্চ শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা অর্জন বিষয়ক বিভিন্ন কর্মশালা ও পরামর্শ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ. এস. এম সাইফুল্লাহ জানান, আমি শিক্ষার্থীদের করোনাকালিন বিভিন্ন শারীরিক স্বাস্থ্য সমস্যার কথা ভেবেই এমন ওয়েবিনারের আয়োজন করেছি। এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি