০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

প্রচন্ড ঠান্ডায় অসহায়-গরীব মানুষের কষ্ট লাগবের জন্য বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি বুধবার টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় ঘুরে ঘুরে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশনের সভাপতি ও সাংবাদিক মাছুদ রানা, সাধারণ সম্পাদক আহসান হাবীব সজিব, সাংগঠনিক সম্পাদক সজল রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজীব কুমার রায়, সদস্য লিখন দাস, বাবু প্রমুখ।

তিন উপজেলায় প্রায় দেড় শতাধিক অসহায় গরীব শীতার্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মাছুদ রানা বলেন, আর্তমানবতার সেবায় আমরা বিগত ২ বছর ধরে বিভিন্নভাবে সাধারণ অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্ঠা করেছি। এরমধ্যে বিগত দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, করোনায় ত্রান বিতরণসহ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে এ সংগঠন কাজ করেছে। আগামীতেও এ সংগঠনের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতায় অসহায়-গরীব মানুষের পাশে থাকবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি