১২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে কালিহাতী শহীদ শফি সিদ্দিকী চত্বরে কালিহাতী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আখতারুজ্জামান, আব্দুল মজিদ তোতা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া প্রমূখ।

এসময় উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা সাহেদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি