১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাল্য বিয়ের দায়ে বর ও কনের বাবাকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ১৩ বছর বয়সী ৮ম শ্রেণীর ছাত্রীর নুরমিন আক্তারের বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রামমান আদালত। এসময় বাল্য বিয়ের দায়ে বরের বাবাকে ৪০ হাজার ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার (১৬ জানুয়ারী) সকালে টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ড আশেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রামমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.খায়রুল ইসলাম। 

জানা যায় কনে নুরমিন পৌর এলাকার জোবায়দা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীর। বর শাহ্ আলম একই বিদ্যালয়ের খন্ড কালিন শিক্ষকতা করতেন। তাদের উভয় এর বাড়ি টাঙ্গাইল পৌরসভার আশেকপুর গ্রামে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.খায়রুল ইসলাম বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১৩ বছর বয়সী ৮ম শ্রেণীর ছাত্রীর নুরমিন আক্তারের বাল্য বিয়ের আয়োজন চলছিল। সেখানে গিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেই এবং ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী কনের বাবা মো. নুরে আলমকে ১০ হাজার এবং বরের বাবা আব্দুর আজিজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এমনকি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকতা শামীমা আক্তার শাম্মী, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি