০৮:০৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি ভাসানী পরিষদের নতুন কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

'মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, মওলানা ভাসানীর অসাম্প্রদায়িক বাংলাদেশ' ধারণ, লালন ও চর্চার সংগঠন ভাসানী পরিষদ, মাভাবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠিত হয়।

নতুন কমিটির সভাপতি পদে মুহাম্মদ ইপিয়ার হোসেন, কার্যকরী সভাপতি পদে মোহাম্মদ কামরুজ্জামান খান কবির এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জিন্নাহ নির্বাচিত হন। সভায় অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

এসময় মাভাবিপ্রবি ভাসানী পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে দাঁড়িয়ে ভাসানী পরিষদ আজ ইতিহাসের দারপ্রান্তে। তাই আমাদের দায়িত্ব ও কর্তব্যও অনেক গুণ বেড়ে গেছে। 

এছাড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম মজনু বঙ্গবন্ধু এবং মওলানা ভাসানীর সঠিক ইতিহাস চর্চা ও তা ছড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানান। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ভাসানী পরিষদ আজ দেশে এবং দেশের বাইরে ভাসানী চর্চার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ। তিনি তাঁর ভাষণে নবনির্বাচিত কমিটির সভাপতি, কার্যকরী সভাপতি এবং সাধারণ সম্পাদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ভাসানী পরিষদকে অনেক দূর যেতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি