১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৫ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

প্রতীক বরাদ্দের মাধ্যমে টাঙ্গাইলের পাঁচটি পৌরসভার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে টাঙ্গাইল সদরসহ পাঁচটি পৌরসভার নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শুরু হলো।

সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে হাজির হন জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে। 

জেলা ও উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তারা মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। 

আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীরা নৌকা প্রতীক, বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা ধানের শীষ প্রতীক পেয়েছেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন।

অপরদিকে, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের জন্য বরাদ্দকৃত প্রতীক পান। প্রতীক হাতে পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছেন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে নিজের পক্ষে ভোট চাইছেন।

এর মধ্যে টাঙ্গাইল পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৩জন প্রার্থী, ১৮টি ওয়ার্ডে ৮৭ জন সাধারণ কাউন্সিলর আর মহিলা ৩৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। টাঙ্গাইল পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীরকে নৌকা প্রতীক দেওয়া হয়। এছাড়াও বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুল হক সানু পেয়েছেন ধানের শীষ আর ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবদুল কাদের পেয়েছেন হাতপাখা প্রতীক।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইল সদর, মধুপুর, ভূঞাপুর, সখীপুর আর মির্জাপুর পৌরসভা নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি