১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বিট পুলিশের নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

“বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নারী নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিট পুলিশের নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এক যোগে নাগরপুর থানার আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলার ৪ নং বিট পুলিশের উদ্যোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ উপস্থিত জনসাধারণকে বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মো.আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, বাজার বনিক সমিতির আহবায়ক মো.হাবিবুর রহমান লিটন সহ জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি