১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ শরীফ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।

৯ জানুয়ারি বিকালে উপজেলার চান তারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্বার করে র‌্যাব। 

গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফ ঘাটাইল থানার চান তারা গ্রামের মোঃ শাহজাহান আলী ছেলে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়  র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চান তারা গ্রামে অভিযান চালিয়ে ১৭০পিস ইয়াবাসহ মোঃ শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় দীর্ঘদিন যাবৎ ঘাটাইল থানা সহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সরবরাহ করে থাকে। 

আসামীর বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি