০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ব্যবসায়ীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে দখলমুক্ত হলো দোকান ঘর

হামিদুর রহমান মামুন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭ | | ১৫০১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ব্যবসায়ীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে দখলমুক্ত হলো দোকান ঘর। মঙ্গলবার সকালে নাগরপুর সদর বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সদর বাজারের হোটেল ব্যবসায়ী বাবু লাল ঘোষের সাথে সাবেক ইউপি সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য জোটের আহবায়ক বসন্ত বনিকের দীর্ঘদিন যাবৎ দোকানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাতে বাবু লাল ঘোষ তার লোকজন নিয়ে রাতের আধারে বসন্ত বনিকের ফলের দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকান দখল ও ৬ লাখ ৩৮ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

রাতের আধারে এতবড় ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে বাজারের সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে বসন্ত বনিকের বেদখলকৃত দোকান উদ্ধার করে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিরোধপূর্ন দুই ঘরে তালা দিয়ে চাবি বাজার বনিক সমিতির সহ-সভাপতি মো. বাবুল মিয়া, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিনের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ন জায়গা থেকে দুই পক্ষের লোকজন সরিয়ে নিয়ে বনিক সমিতিকে সমাধানের দায়িত্ব দেন। বিরোধপূর্ন জায়গায় আমাদের টহল অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি