১১:৩৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্যান্সারে আক্রান্ত আয়েশা বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

ক্যান্সারে আক্রান্ত বিধবা আয়েশা বেগম (৫০) বাঁচতে চায়। হতদরিদ্র পরিবার থেকে এখন আর তাকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। অথচ তার চিকিৎসার জরুরী প্রয়োজন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বৃত্তবানদের নিকট সহযোগিতার হাত বাড়ানোর আকুতি জানিয়েছেন হতদরিদ্র অসহায় পরিবারটি।

আয়েশা বেগম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দ্রবাড়ী গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী। 

বিধবা আয়েশা বেগমের ছেলে দিনমজুর আসাদুজ্জামান আসাদ জানান, আমার মা (আয়শো বেগম)  ক্যান্সারে আক্রান্ত হয়ে এক বছর যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিজেদের জমিজমা যা ছিলো তা বিক্রি করে তার চিকিৎসাতে খরচ করেছি। আমি দিনমজুরের কাজ করে এখন আর তার চিকিসার ব্যয়ভার বহন করতে পারছি না। চিকিসার জন্য অনেক টাকা লাগে। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার এ ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্যরা আমার মাকে বাঁচানোর জন্য ধারদেনা করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আসাদুজ্জামান আসাদ বলেন, হঠাৎ করে (আয়েশা বেগম) মা অসুস্থ্য হয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতেলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ক্যান্সার  ধরা পড়ে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ কাজী ইফতেখার উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আমি আমার মায়ের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের কাছে সাহায্য প্রার্থী।

তার চিকিৎসক  ডাঃ কাজী ইফতেখার উদ্দিন আহমেদ জানান, আয়েশা বেগমকে কিছুদিন আগে অপারেশন  করা হয়েছে। তার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য এখনো অনেক টাকার প্রয়োজন।

সহযোগিতা পাঠানোর ঠিকানা- আসাদুজ্জামান আসাদ ০১৭৪২  ১১০ ৯৪৪ বিকাশ (ব্যক্তিগত) ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি