০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর থানার নতুন ওসি রিজাউল হক শেখ দিপু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রিজাউল হক ওরফে শেখ দিপু। 

বুধবার বিকেলে শেখ দিপু মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

রিজাউল হক ওরফে শেখ দিপু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা টুঙ্গিপাড়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক শেখ ইকরামুল হক নান্না মিয়ার ছেলে।  জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী শেখ দিপু ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। 

এর আগে তিনি মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, সোনারগাঁ, মুন্সীগঞ্জের লৌহজং, ধামরাই, আশুলিয়া ও সর্বশেষ মুন্সীগঞ্জের সিরাজদীখান থানায় অফিসার ইনচার্জ  (ওসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। 

যোগদানের পর মো. রিজাউল হক ওরফে শেখ দিপু বলেন, থানা এলাকার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা নিয়ে অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি