১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ মে ২০১৬ | | ৭৩
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এক বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর আব্দুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের বহুরিয়া রোডের মমিরখান মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছানোয়ার এ উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে মৃত জয়নাল সিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ২০১৫ সালের ১৯ এপ্রিল বিকালে পূর্বশত্রুতার জের ধরে বহুরিয়া গ্রামের বাসিন্দা জয়নাল সিকদারের ছেলে ছানোয়ার হোসেন তার ভাই আব্দুস সামাদসহ ২৫/৩০ জন মিলে লাঠিসোঠা নিয়ে একই ইউনিয়নের বুদিরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের (৬০) বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই রশিদ মারা যান। এ ঘটনায় ছানোয়ারকে প্রধান আসামি করে মির্জাপুর থানায় হত্যামামলা করা হয়। মামলার পর থেকেই ছানোয়ার আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার গোপন সংবাদে পুলিশ ছানোয়ারকে গ্রেপ্তার করে।

বাদী আব্দুল আজিজ বলেন, পূর্বশত্রুতার জের ধরে ছানোয়ার ও আব্দুস সামাদের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার বাবাকে খুন করা হয়। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, গোপন সংবাদে সন্ধ্যায় ছানোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি