১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাব এ সংবর্ধনা প্রদান করে। 

প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। 

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু তার বক্তব্যে প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য জায়গার ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন এবং সরকারের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন। 

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার মেয়র মোঃ শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সহ সভাপতি খান ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বকুল প্রমূখ। 

পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রেসক্লাবে চল্লিশ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন। 

এ সময় ঘাটাইল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক মাসুম মিয়া, ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, সদস্য খাদেমুল ইসলাম, রেজাউল করিম রাজুসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি