০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

‘‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’’ এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ীতে মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি স .ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু প্রমূখ।

উক্ত আলোচনা সভায় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী,  বিভিন্ন এনজিও, সংগঠনের  প্রতিনিধি ও এলাকার সুধী জন উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি